চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ | ৩:০০
Link Copied Successfully!

চাঁদপুরে ৮ লাখ গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা ১শ ৮০ মেগাওয়াট। দিনে কিছুটা মিললেও রাতে ঘাটতি থাকে চাহিদার অর্ধেক। এতে করে জনজীবনে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনাসহ চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের।

হাজীগঞ্জের রান্ধুনীমুড়ার বাসিন্দা মুদি দোকানী এসএম মিরাজ মুন্সী বলেন, বিদ্যুতের যাওয়া আসায় দোকানের ফ্রিজের খাদ্যপণ্য নষ্ট হচ্ছে। ক্রেতাদের চাহিদা মেটানো যাচ্ছে না।

চাঁদপুর শহরের জিটি রোডের টেইলার্স আলাউদ্দিন বলেন, লোডশেডিংয়ে ঠিকঠাক মতো সেলাইয়ের কাজ করা যায় না। কয়েকদিন ধরে আয় কমেছে। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে সংসার ও দোকান চালানো কষ্টকর হয়ে পড়বে।

বিজ্ঞাপন

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ থেকে গ্রাহকদের এই চাহিদা মেটাতে না পেরে কয়েকদিন ধরে বিবৃতি প্রকাশ করা হচ্ছে। এতে বলা হচ্ছে, জাতীয় পর্যায়ে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে সারাদেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোড শেডিং দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রাশেদুজ্জামান জানান, তার অধীনে ৪ লাখ ৭২ হাজার গ্রাহক। দিনে ৭০ মেগাওয়াট আর সন্ধ্যার পর ১০০ মেগাওয়াট চাহিদা। কিন্তু ২০ থেকে ৩৭ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী বলেন, ৩ লাখ ৬০ হাজার গ্রাহকের জন্য দিনে ৪০ আর সন্ধ্যার পর ৮০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। মিলছে মাত্র ৫০ -৫৫ মেগাওয়াট বিদ্যুৎ। এতে গ্রাহকের চাহিদা মিটাতে হিমশিত খেতে হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ