জি এম শাহিনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফটোজার্নালিস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৪ | ৬:৩৮
Link Copied Successfully!
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  জি এম শাহিনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাশোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।
রোববার বিকেলে বাদ আছর শহরের কোড়ালিয়া রোডস্থ হাজী শরিয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাশোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
এ সময় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাশোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম, কে এম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহমান গাজী, সদস্য অভিজিত রায়, শাহরিয়ার পলাশ, ইব্রাহিম খান, সাবেক সদস্য রায়হান বাবুসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সবশেষে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট অ্যাসোশিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্যসহ সকল নিহত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন হাজী শরিয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদের খতিব মাও. মোঃ ত্বোহা।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহিন বর্তমানে ঢাকা একটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান