যেকোনো দুর্যোগে জাতীয় পার্টি মানুষের পাশে আছে : প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া 

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বানবাসী মানুষকে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ 

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৪ | ২:০০
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদের বাহিরের বানবাসী মানুষকে মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে শিকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এখলাসপুর বকুলতলা, সাংনকিভাংঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫’শতাদিক বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

এসময় এমরান হোসেন মিয়া বলেন, যেকোনো দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সঙ্কটে জাতীয় পার্টির দলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাবের কারণে ও কয়েকদিনের টানা বৃষ্টিতে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ ৬৪ কিলোমিটার বেড়িবাঁধের বাহিরের কিছু পরিবার বন্দী হয়ে পড়েছে। সেই পরিবারগুলোর খোঁজখবর নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাহিরের বানবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে কার্যক্রমের উদ্বোধন করলাম। ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মেঘনা ধনাগোদা প্রকল্পের মূল বেরিবাদ ১৯৮৬ সালের পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ করে দিয়েছে। এখন এই বেরিবাদ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্ল্যা, সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন গাজী, উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুর ইসলাম, ছেংগারচর পৌর যুব সংহতির সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. বাশার, ষাটনল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খেকা সরকার, সাধারণ সম্পাদক আবুল বাসার প্রধান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ