চাঁদপুরের তিন উপজেলায় জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৪ | ৭:০০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ এবং শাহারাস্তি উপজেলায় জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো অনেক এলাকা হাঁটু পানিতে ডুবে আছে। শাহারাস্তির দক্ষিণ ও পূর্বাঞ্চলে কুমিল্লা ও নোয়াখালীর বন্যার পানি ঢুকে পড়ায় প্লাবিত হয়েছিল নিচু এলাকা। চাঁদপুরে ৬৪টি ইউনিয়নের ৫৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১১ হাজার পুকুর এবং ৫৫টি ঘেরের খামারিদের মাছ ভেসে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার পোনা মাছ নষ্ট হয়েছে। তবে স্বস্তির বিষয় চাঁদপুরে পদ্মা ও মেঘনায় পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

টানা ভারী বৃষ্টিতে সেচপ্রকল্প এবং নিচু এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচু এলাকার বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, মাছের খামার, আর গ্রামের পাকা ও আধাপাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এসব ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা তৈরি করছে বলে জানিয়েছেন। এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। বুধবার আবারও বৃষ্টিপাত শুরু হওয়া পানি আবারও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. শাফায়েত সিদ্দিকী জানান, ৩২ হাজার হেক্টর জমির আংশিক এবং ১৮ হাজার ৭৫৩ হেক্টর জমির ধানের চারা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে সাড়ে ৪৫ হাজার কৃষকের পৌনে ৭৯ কোটি টাকা পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

 

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, প্রায় ১১ হাজার পুকুর এবং ৫৫টি ঘেরের খামারিদের মাছ ভেসে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার পোনা মাছ নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সেচপ্রকল্পের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রুহুল আমিন জানান, ১০০ কিলোমিটার বেড়িবাঁধের ভেতর যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নতুন করে বৃষ্টিপাত না হলে তা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নিরসন করা সম্ভব হবে। মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচপ্রকল্প বেড়িবাঁধের কিছু কিছু এলাকায় ধস নেমেছে। সেসব জায়গায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

 

চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা হেদায়েত উল্লাহ জানান, চাঁদপুরে ৬৪টি ইউনিয়নের ৫৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মানুষের জন্য এরইমধ্যে ৭০০ মেট্রিক টনের বেশি চাল ও নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়। সরকারের পর্যাপ্ত বরাদ্দ থাকায় যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তালিকা করে তাদেরকেও সহায়তা দেয়া হবে।

 

এদিকে সরকারী ভাবে ছাড়াও বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছেন বিএনপি, ছাত্রদল, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন, রেডক্রিসেন্ট, ইসলামী আন্দোলন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু