হাজীগঞ্জে পানি বন্ধী মানুষের পাশে প্রসাশন ও ছাত্র সংগঠন

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২৪ | ৬:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতি বৃষ্টির পানি নিস্কাশন না হওয়ার কারণে অনেক এলাকায় রাস্তা ঘাট ডুবে গেছে। পানি বন্ধি হয়েছে অনেক পরিবার। কিছু কিছু যায়গায় প্রাইমারি স্কুলে আশ্রয়ের স্থান করে নিয়েছে পানি বন্ধীরা।

হাজীগঞ্জ উপজেলায় বেশির ভাগ এলাকায় পুকুরে মাছ ভেসে গেছে। নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। প্রসাশন ও ছাত্র সংগঠনগুলো বন্যাত্বদের জন্য কাজ করছে।

গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল জানিয়েছেন, আমরা সকাল থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের খবর নিয়েছি। আমাদের মেম্বাররা বন্যাত্বদের জন্য কাজ করছে। মোহাম্মদপুর পূর্বপাড়ায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় পানি বন্ধি হয়ে পড়েছে মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়েছে তিনি আমাকে খবর দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এছাড়াও তারালীয়াসহ কয়েকটি আশ্রয়কেন্দ্র ত্রান সামগ্রী বিতরন করেছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন জানান, আমরা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছি। হেল্প লাইন খুলেছি ফোন পেলেই সেখানে ছুটে যাচ্ছি। হাজীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, এ বন্যায় হাজীগঞ্জে মাছ চাষীরা বেশি ক্ষতির শীকার হচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান, হাজীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তাদের খোঁজ নিয়েছি। কিছু কিছু ত্রান সহায়তা দিয়েছি। যা অব্যাহত থাকবে। এদিকে ছাত্র সংগঠন গুলো বন্যাত্বদের জন্য কাজ করছে। জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায় ফয়সাল হোসাইন জানান, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ত্রান দিচ্ছি। বন্যাত্বদের পাশে দাঁড়াচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবির ও ত্রান কার্যক্রম করছে বলে নিশ্চিত করেছে সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন