রং-তুলির আঁচড়ে বদলে গেছে ছেংগারচর ডিগ্রি কলেজের দেওয়াল

সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৬:১০
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে। এতে সমতা, ধর্মীয় সহনশীলতা, স্বাধীনতা রক্ষার বিষয়গুলো তুলে ধরছেন তারা। একইসঙ্গে কলেজের ভেতর-বাহিরের দেয়ালে দীপ্তি ছড়াচ্ছে তারুণ্যের।
রবিবার (১৮ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সব শ্রেণির শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর কলেজ আঙিনা।
কেউ ব্রাশ, শিরিস কাগজ দিয়ে ঘষে দেয়াল পরিষ্কার করছেন, কেউবা আঁকার জন্য রং তুলি প্রস্তুত করছেন। আবার কেউ সেখানে দিচ্ছে রঙের প্রলেপ। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের ছবি। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। একটা সময় এসব দেয়ালে রাজনৈতিক প্রচার থাকলেও এখন শোভা পাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র।
আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জ্বালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মনগড়া তন্ত্রে’ ‘বল বীর’,বল বীর বল উন্নত মম শির’, আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব, পানি লাগবে পানি এমন নানান প্রতিবাদী শোভা আর আলপনায় পরিবর্তনের ছোঁয়া পরেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির দেওয়ালে ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, কলেজের দেয়ালে রাজনৈতিক নেতাকর্মীদের পোস্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য হারাচ্ছিল। ওই সকল পোস্টার ও বিজ্ঞাপন অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে লিখনি ও সচেতনতামূলক চিত্র আঁকছি। এতে করে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। এ ছাড়াও আমরা উপজেলা শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ময়লা পরিষ্কার করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ