হাজীগঞ্জে বিএনপির পথসভায় জনতার ঢল 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৬, ২০২৪ | ৮:১৫
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর হাজীগঞ্জে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা হাজীগঞ্জ মধ্য বাজারে সমাবেত হয়।

অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, হাজীগঞ্জে পুলিশ ও উপজেলা প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাজীগঞ্জে বিএনপির কোনো নেতাকর্মীদের সংঘর্ষে না জড়ানোর নির্দেশ দেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান তিনি।

এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন।

এরপর নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। হাজীগঞ্জ মধ্য বাজার শুরু হয়ে পশ্চিম বাজার বিশ্বরোড এসে বিজয় মিছিলটি শেষ করেন।

বিজ্ঞাপন

ওই সময় উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ- হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা