চাঁদপুরে পুলিশী পাহারায় বিক্ষোভ মিছিল করলো কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৪ | ৪:০৬
Link Copied Successfully!
ছেলেদের হাতে লাটিসোটা., মেয়েদের হাতে কেচি নিয়ে চাঁদপুরে পুলিশী পাহারায় বিক্ষোভ মিছিল করলো কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
শনিবার সকালে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে বাসস্ট্যান্ড ও মিশনরোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে তারা এই কর্মসূচি পালন করে। এছাড়া জেলা হাজীগঞ্জ বাজারেও বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে বিক্ষোভ এবং দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শ’ থেকে ৪ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
 এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা আন্দোলনকারীদের সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দেয়।  তবে শনিবারের বিক্ষোভ মিছিলে লাঠিসোটার পাশাপাশি মেয়েদের হাতে কেচি দেখা গেছে।
প্রায় দুই ঘন্টার এই বিক্ষোভ মিছিলে শেষে নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের সমন্বয়ক আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থী বলেন, আজকে নিরাপদে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছি। মেয়েদের নিরাপত্তার জন্য আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত। সবাই কেন্দ্রীয় নির্দেশনা মেনে আগামীকালের কর্মসূচিতে আসার আহবান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু