ছেলেদের হাতে লাটিসোটা., মেয়েদের হাতে কেচি নিয়ে চাঁদপুরে পুলিশী পাহারায় বিক্ষোভ মিছিল করলো কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
শনিবার সকালে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে বাসস্ট্যান্ড ও মিশনরোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে তারা এই কর্মসূচি পালন করে। এছাড়া জেলা হাজীগঞ্জ বাজারেও বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে বিক্ষোভ এবং দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শ’ থেকে ৪ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা আন্দোলনকারীদের সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দেয়। তবে শনিবারের বিক্ষোভ মিছিলে লাঠিসোটার পাশাপাশি মেয়েদের হাতে কেচি দেখা গেছে।
প্রায় দুই ঘন্টার এই বিক্ষোভ মিছিলে শেষে নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের সমন্বয়ক আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থী বলেন, আজকে নিরাপদে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছি। মেয়েদের নিরাপত্তার জন্য আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত। সবাই কেন্দ্রীয় নির্দেশনা মেনে আগামীকালের কর্মসূচিতে আসার আহবান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন