হাইমচরে মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২৪ | ৮:৫৫
Link Copied Successfully!

ফজরের সুন্নত নামাজে থাকা অবস্থায় মসজিদে ডুকে মোয়াজ্জিন সোলাইমান আখন (৫৫)কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) ফজর নামাজের আজান শেষ করে সুন্নত নামাজে সেজদায় থাকা অবস্থায় পিছন থেকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আখন বাড়ি জামে মসজিদে ঘটে। কিছুক্ষণ পরে এক মুসল্লী মসজিদে এসে মুয়াজ্জিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেপার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ জানান, ভোরবেলা কয়েকজন লোক একজন বৃদ্ধ লোককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। লোকটিকে পিছন থেকে কোপানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রেপার করি। সেখান থেকেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।

বিজ্ঞাপন

মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বোরহান উদ্দিন জানান, মসজিদের মুয়াজ্জিন সোলাইমান আখন প্রতিদিনের মত আজও ফজর নামাজের আজান শেষ করে সুন্নত নামাজে দাড়ান। নামাজে সেজদায় অবস্থায় দূর্বৃত্তরা পিছন থেকে কুপিয়ে তাকে জখম করে চলে যায়। আজানের ১৫ মিনিট পরে তিনি মসজিদে এসে দেখেন স্থানীয় মুসল্লীরা মুয়াজ্জিনকে হাসপাতালে নিয়ে যান।

মুয়াজ্জিনের ছেলে সজীব হোসেন বলেন, আমার চাচা সিরাজ আখন ও গনি আখনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। গত মাসে আমার চাচারা বাবাকে হত্যা করার হুমকি দেন। তারাই আজ আমার বাবাকে একা পেয়ে মসজিদে ডুকে হত্যার জন্য কুপিয়ে জখম করেছে। আমার বাবাকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি আমার চাচাদের বিচার চাই।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. ইয়াসিন জানান, রাতের অন্ধকারে মসজিদে ডুকে পিছন থেকে কুপানো হয়েছে মুয়াজ্জিনকে। কয়জন ছিল বা কে কুপিয়েছে তিনি শনাক্ত করতে পারেন নি। তবে তিনি ৪ জনকে সন্দেহ করছেন। এ বিষয়ে ভিকটিমের লোকজন অভিযোগ দিতে থানায় এসেছে। আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের