হাইমচরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সনদ ও সম্মানী প্রদান 

মোশাররফ হোসেন নয়ন
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৫:১৮
Link Copied Successfully!
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর  উপজেলা শাখার আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ এর সনদ ও সম্মানী বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই শনিবার বেলা ১১টায় দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের নুর হোসেন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে হাইমচর উপজেলার ১১টি প্রতিষ্ঠান থেকে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সনদ ও সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। কেজি স্কুলের শিক্ষকদের স্বার্থ রক্ষায় এই সংগঠনটি সারা দেশে কাজ করে যাচ্ছে। পাশাপাশি খুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনসহ সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছে। হাইমচরে এই সংগঠনটি অনেক ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। হাইমচরের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এবং শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মো: খুরশিদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ বাশার, হাইমচর থানা ওসি তদন্ত  মো: ওয়ালী উল্লাহ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জুলফিকার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক