হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন

সভাপতি সিফাত ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৪:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভার প্রথম সেশনে বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও বর্তমান কমিটি বিলুপ্ত এবং দ্বিতীয় সেশনে কার্যকরি কমিটিসহ তিনটি উপ-কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন।

বিজ্ঞাপন

সভার প্রথম সেশনে সভাপতি এ.এস.এম কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পাঠ, গঠনতন্ত্র কার্যকর, বকেয়া চাঁদা আদায়, ব্যাংক একাউন্ট হোল্ডার পরিবর্তন ও জমাকৃত অর্থ এফডিআর, নতুন সদস্য অর্ন্তভুক্তিকরণসহ বিবিধ বিষয়ে আলোচনা শেষে সিদ্বান্ত গৃহীত হয়।

পরে বর্তমান কার্যকর কমিটি বিলুপ্তি ঘোষণা করেন, সভাপতি এ.এস.এম কামরুজ্জামান টুটুল।

সভার দ্বিতীয় সেশনে প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে নতুন কার্যকর কমিটি গঠনের লক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

এতে প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচন কমিশনের প্রধান ও সদস্য হিসেবে অধ্যাপক এস.এম চিশতী ও কাজী হারুন অর রশিদ দায়িত্ব পালন করে নির্বাচন সম্পন্ন করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করেন। একই সময়ে তিনটি উপ-কমিটিও গঠন করা হয়।

আগামি জুলাই ২০২৪ থেকে জুন ২০২৬ সেশনের কার্যকরি কমিটির সভাপতি হলেন সাইফুল ইসলাম সিফাত, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্, সহ-সভাপতি কাজী হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মো. জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সুজন দাস।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রচার সম্পাদক এম.আলী মুজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জহির হোসেন, কার্যকরি সদস্য মো. জহিরুল ইসলাম লিটন, খালেকুজ্জামান শামীম, মো. হাবিবুর রহমান, অধ্যাপক এস.এম চিশতী, মহিউদ্দিন আল আজাদ, কাজী মোরশেদ আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, এ.এস.এম কামরুজ্জামান টুটুল, মো. মেহেদী হাসান ও নজরুল ইসলাম জসিম।

একই সময়ে জুলাই ২০২৪- জুন ২০২৬ সেশনের জন্য তিনটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটিগুলো হল, অর্থ বিষয়ক অডিট কমিটি, নতুন সদস্য অর্ন্তভূক্তকরণ যাচাই-বাছাই কমিটি, ভ্রমন ও বিনোদন কমিটি। এর মধ্যে তিন সদস্য বিশিষ্ট অর্থ বিষয়ক অডিট কমিটির আহবায়ক হলেন, অধ্যাপক এস.এম চিশতী, সদস্য কাজী মো. হারুন অর রশিদ ও মোহাম্মদ হাবীব উল্যাহ।

তিন সদস্য বিশিষ্ট নতুন সদস্য অর্ন্তভূক্তকরণ যাচাই-বাছাই কমিটির আহবায়ক হলেন, এ.এস.এম কামরুজ্জামান টুটুল, সদস্য মো. মেহেদী হাসান ও মো. জাহিদ হাসান। তিন সদস্য বিশিষ্ট ভ্রমন ও বিনোদন কমিটির আহবায়ক হলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য পাপ্পু মাহমুদ ও রোটা. জাহাঙ্গীর হোসেন।

এ সময় সম্মানিত সদস্য শাখাওয়াত হোসেন শামীম, অমর দাস, মজিব পাটওয়ারী, কাজী ইউনুস, মজিবুর রহমান রনি, হুমায়ুন কবির, মোহাম্মদ উল্যাহ বুলবুল, মো. জহির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা