মৌসুমি ফলের দামে আগুন, লটকনের কেজি ২৫০

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৪:৩৫
Link Copied Successfully!

বাংলাদেশে মৌসুমি ফল সাধারণত তিনটি প্রধান ঋতুর ওপর নির্ভর করে। এই তিন ঋতু (গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল) জুড়েই বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের টক-মিষ্টি স্বাদের দেশীয় ফল। আর এসব ফল শুধু স্বাদ ও পুষ্টির জন্য নয়, দেশের অর্থনীতিতেও বিশাল ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় এবছরও বাজারে পাওয়া যাচ্ছে সব ধরনের দেশীয় ফল। তবে এসব ফলের অনেকগুলোর দাম নেই হাতের নাগালে।

শনিবার (৬ জুলাই) রাজধানীর নিউমার্কেট, বাড্ডা ও নর্দ্দা এলাকার বিভিন্ন স্থায়ী এবং ভাসমান ফলের দোকান ঘুরে দেখা যায় লটকন, আমড়া, জাম্বুরা, কাঁঠাল, আম, আনারস, পেয়ারা এবং ডেউয়ার সমাহার। তবে মৌসুম শেষ হলেও কিছু জায়গায় লিচু বিক্রি করতে দেখা গেছে।

এরমধ্যে অধিকাংশ মৌসুমি ফলের দামই বাড়তি। ব্যবসায়ীরা জানান, দেশি এবং থাই লটকন ২৫০-২৮০ টাকা, আমড়া ৮০-১২০ টাকা, পেয়ারা ৭০-৮০ টাকা, আম প্রজাতিভেদে ১৫০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া জাম্বুরা (পিস) ১২০-১৫০ টাকা, কাঁঠাল আকারভেদে ১০০-৩০০ টাকা, আনারস (পিস) ৬০-৮০ টাকা এবং ডেউয়া ৩০-৫০ টাকা পিস বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

দেশীয় ফলের বেশি দামের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ চেইন, উৎপাদন সমস্যা এবং অন্যান্য অর্থনৈতিক প্রভাবের কারণেই ভোক্তা পর্যায়ে মৌসুমি ফলের দাম বাড়তি। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়ার পরিবর্তনের ফলেও দেশীয় ফলের উৎপাদন কমে এসেছে। সঙ্গে যুক্ত হয়েছে উৎপাদন খরচ বৃদ্ধি। এছাড়া সারের দাম, কৃষি শ্রমিকদের মজুরি এবং অন্যান্য উৎপাদন উপকরণের খরচ বাড়ার কারণেও দেশীয় ফলের দাম বেড়েছে বলেও জানান ব্যবসায়ীরা।

ফল বিক্রেতা আফরোজ মিয়া বলেন, এখন লটকনের দাম কিছুটা কমেছে। মৌসুমের শুরুতে এর থেকে আরও ছোট লটকন ৩০০-৩৫০ টাকা কেজি দামে বিক্রি হয়েছে। আর আমড়ার সিজন মাত্র শুরু হয়েছে।

ভাসমান ফল বিক্রেতা কলিমউদ্দিন বলেন, দেশীয় ফলের চাহিদা যদি বেড়ে যায় এবং সরবরাহ সেই অনুযায়ী না বাড়ে, তবে দাম বাড়তি থাকে। আর বিশেষ করে মৌসুমি ফলের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। আবার ভরপুর ফলন শুরু হলে দাম কমে যায়।

বিজ্ঞাপন

অপরদিকে ক্রেতারা বলছেন, লটকনসহ দেশীয় ফলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার, কৃষক এবং ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে দেশীয় ফল কিনতে পারবে। এক্ষেত্রে কৃষকদের সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করার সুযোগ তৈরির মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের কারসাজি কমানো যাবে বলেও মন্তব্য করেছেন ক্রেতারা।

শাহাদাত হোসেন নামের এক ক্রেতা বলেন, এবছর প্রতিটি মৌসুমি ফলই বেশি দামে কিনতে হয়েছে। আম থেকে শুরু করে লিচু এবং এখন লটকনের বাজারদর খুবই চড়া। শহরে সাধারণত পরিবার-পরিজন নিয়ে যারা থাকেন তারাই টুকটাক এসব ফল কেনার জন্য চেষ্টা করেন। এক্ষেত্রে অতিরিক্ত দামের কারণেও অনেককে পরিমাণ খুবই কমাতে হয়েছে। গতবছরের তুলনায় এবার সবকিছুর দামই বেশি মনে হচ্ছে।

নজরুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, এবছরের মতো বাড়তি দাম আগে দেখিনি। পর্যাপ্ত মজুত ব্যবস্থা তৈরি করতে না পারলে সামনের বছর হয়ত আরও দাম বাড়বে। বিদেশি ফলের তুলনায় দেশীয় ফলে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি। সেজন্যই মৌসুমি দেশীয় ফল কম করে হলেও কিনে খেতে চেষ্টা করি। কিন্তু এখন আস্তে আস্তে এসব দেশীয় ফলের দামও বাড়তি। এক কেজি পেয়ারাও ৮০-১২০ টাকায় কিনতে হচ্ছে। আসলে বাজারে যদি সরকার সরাসরি বিক্রয় কেন্দ্র স্থাপন করতে পারে তাহলে দাম সাধারণ ভোক্তাদের হাতের নাগালে থাকবে। না হলে দেশীয় ফল কিনতেও বাড়তি দামের খড়্গ ক্রেতাদের বহন করতে হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব