নিখোঁজের ৮ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র শাখাওয়াতের

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২৪ | ৬:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে মাদরাসায় পথে নিখোঁজ হওয়া শাখাওয়াত হোসেন তাহিদুল (১৪) নামে শিশু ছাত্রের ৮ দিনেও সন্ধান মেলেনি। সে হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে রহিমানূর ক্যাডেট মাদ্রাসায় হেফজ্ বিভাগের ছাত্র ছিলো। পরে হাজীগঞ্জ থানায় নিখোঁজ শিশুর বাবা মো. বাবুল একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার (৬-জুলাই) বিকেলে শিশুর বাবা এসব তথ্য জানিয়ে সন্তানকে ফিরে পাওয়ার আবেদন জানান।

শিশু শাখাওয়াত হোসেন তাহিদুল হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর আটিয়া বাড়ির মো. বাবুলের ছোট ছেলে।

বিজ্ঞাপন

সাধারন ডায়েরী ও শাখাওয়াতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু শাখাওয়াত হোসেন তাহিদুল মাদরাসার আবাসিকে থেকে হেফজ্ বিভাগে পড়াশুনা করত। গত ২৭ জুন বিকালের দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে মাদ্রাসায় যোগাযোগ করে শুনতে পান শাখাওয়াত মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজাখুজি করেও শিশু শাখাওয়াত হোসেন তাহিদুলকে না পেয়ে তার বাবা হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৮ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ শিশু শাখাওয়াতের কোনো খোঁজ দিতে বা উদ্ধার করতে পারেন নি।

শিশু শাখাওয়াতের বাবা মো. বাবুল বলেন, ছেলেকে না পেয়ে আমি ও আমার স্ত্রীসহ পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছি। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

শিশু শাখাওয়াতের মা তাহেরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু সে মাদ্রাসায় যায়নি। কোথায় আছে, কি খাচ্ছে জানি না।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শিশুটি নিখোঁজের একটি সাধারণ ডায়েরি পাওয়ার পরপরই সব থানা গুলোকে এ বিষয়ে অবগত করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক