রাসেল’স ভাইপার আতঙ্কে দিন কাটছে হাইমচরবাসীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২৪ | ৫:৪১
Link Copied Successfully!

বিষধর সাপ রাসেল’স ভাইপারের আতঙ্কে দিন কাটছে চাঁদপুরের মেঘনা তীরবর্তী উপজেলা হাইমচরের মানুষের। উপজেলার বিভিন্ন স্থানে ধরা পড়ছে একের পর এক বিষধর এই সাপ।

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার দ: আলগী ইউনিয়নের কমডেকা মাঠে স্থানীয় কৃষক একটি রাসেল’স ভাইপার সাপ দেখতে পায়। তাৎক্ষনিক হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে সাপটিকে।

গত বুধবার পুরান কলেজ সংলগ্ন স্থান থেকে আরেকটি রাসেল’স ভাইপার সাপকে মেরে ফেলা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব দেখা যাচ্ছে। এতে অনেকটা আতঙ্কে দিন কাটাচ্ছে হাইমচরবাসী। শিশু থেকে বৃদ্ধ সবার চোখেমুখে শুধু রাসেল ভাইপার আতঙ্ক।

এ বিষয়ে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, হাইমচরের বিভিন্ন স্থানে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব এর কথা শোনা যাচ্ছে। বিষাক্ত এই সাপ থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আতঙ্কিত হয়ে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানো যাবে না। এছাড়া কেউ আক্রান্ত হলে স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত পরিমান এন্টিভেনম রয়েছে। দেরি না করে আক্রান্ত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসলে আশা করি সমস্যা থাকবে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান