
অবিবাহিতদের কাছে বিবাহিতদের পরাজয়


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার তারালিয়া গ্রামে মাদক ও ইভটিজিং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে তারালিয়া পশ্চিম মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন বিবাহিত বনাম অবিবাহিত দল। খেলায় বিবাহিত দলকে ৪-১গোলে পরাজিত করে অবিবাহিত দল।
এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য, বিশিষ্ট সমাজসেবক হাজী সুলতান মাহমুদ।


বক্তব্যে তিনি বলেন, সমাজ এখন মাদকে চেয়ে গেছে। গ্রামকে মাদক থেকে মুক্ত রাখতে হবে। চারপাশে বেশ কয়েকটি স্কুল কলেজ রয়েছে। স্কুল কলেজে যাওয়া আসার শিক্ষার্থীরা যেন ইভটিজিং এর শিকার না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে মো. রায়হানের পরিচালনাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, প্রবাসী ও সমাজ সেবক এনায়েত উল্যাহ, মিজানুর রহমান, ইকবাল হোসেন পাটোয়ারী, সাঈদুল ইসলাম। খেলার সার্বিক তত্তাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম মিয়াজী।
খেলা পরিচালনা করেন মো: লিটন।








