বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২৪ | ৭:২৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় বস্তুনিষ্ঠতা, সাহসীকতা, নিরপেক্ষতাকে সঙ্গী করে দেশের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

যায়যায়দিন পত্রিকার হাজীগঞ্জ উপজেলার প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের আয়োজনে বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল ৫টায় হাজীগঞ্জ রিপোর্টাস ক্লাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

বিজ্ঞাপন

 

এ সময় কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন, প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।

 

বিজ্ঞাপন

কেক কাটা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবসমাজ পত্রিকার প্রধান সম্পাদক গাজী সালাউদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি হাসান মাহমুদ, প্রেসক্লাব সদস্য ও ইলশেপাড় পত্রিকার বিশেষ প্রতিনিধি অধ্যাপক এস এম চিশতী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাত প্রমুখ।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার প্রতিনিধি এস.এম মিরাজ মুন্সী, চাঁদপুর প্রবাহ প্রতিনিধি মেহেদী হাছান সর্দার, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীম, প্রেসক্লাবের সদস্য ও ইলশেপাড় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ, দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি রেজাউল করিম নয়ন, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সুজন দাস, দৈনিক চাঁদপুর পত্রিকার প্রতিনিধি মঞ্জুর আলম পাটওয়ারী, চাঁদপুর সময় এর প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক কালবেলার প্রতিনিধি মজিব পাটওয়ারী, পপুলার বিডি নিউজের প্রতিনিধি হোসেন বেপারী, দৈনিক শপথ পত্রিকার প্রতিনিধি রিয়াজ শাওন, দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বিজয় টিভির প্রতিনিধি সুব্রত বাপ্পি, আজকের দেশকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি কাউছার উদ্দিন, বিশেষ প্রতিনিধি জসিম উদ্দিন, ওমর ফারুক, তারেক আজিজ, মানবসমাজ পত্রিকার প্রতিনিধি মেহেদী হাছান রিমেল ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম এর আহবায়ক আবু বকর ছিদ্দিক সুমন প্রমুখ।

 

এ সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যায়যায়দিন পত্রিকা। বর্তমানে পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে এদেশের মাটি ও মানুষের অধিকারে কথা তুলে ধরার কারনে পাঠকের প্রিয় পত্রিকা এখন দৈনিক যায়যায়দিন। তাই সকল উন্নয়ন কাজে সাংবাদিক ও প্রশাসন এক সাথে কাজ করলে খুব দ্রুত হাজীগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া সম্ভব হবে। সেই সাথে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাাশক, সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা