১৫ লাখে মিলবে ৩০ মণ ওজনের শান্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২৪ | ৫:৪০
Link Copied Successfully!

পরম যত্নে প্রতিবছরই একটি করে ষাঁড় লালনপালন করেন আশরাফুল। এবারও একটি ষাঁড় লালনপালন করে উপযোগী করে তুলেছেন কোরবানির হাটে বিক্রির জন্য। ৩০ থেকে ৩২ মণ ওজনের ষাঁড়টি স্বভাবে শান্তশিষ্ট হওয়ায় আশরাফুল ষাঁড়টির নাম রেখেছেন ‘শান্ত’। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালনপালন করায় আশরাফুল শান্তর দাম হেঁকেছেন ১৫ লাখ টাকা।

মঙ্গলবার (৪ জুন) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সুতলকাঠি গ্রামে গিয়ে দেখা মিলেছে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের শান্তর।

জানা যায়, সুতলকাঠি গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক আশরাফুল হক চার বছর ধরে শান্তকে লালনপালন করেছেন। ৬ মাস বয়সে গোসাইরহাট গরুর হাট থেকে আশরাফুল গরুটি কেনেন। এরপর থেকে ভুসি, কুরা, খইল, জাউ ভাত, চিটাল ও ঘাস খাইয়ে বড় করতে থাকেন শান্তকে। বর্তমানে শান্ত লম্বায় ৯ ফুট ও দৈর্ঘ্যে সাড়ে ৮ ফুট। শান্তকে প্রতিদিন ৩ বার গোসল করাতে হয়। রাতে ঘুমের জন্য শান্তর প্রয়োজন হয় ইলেক্ট্রনিক ফ্যানের। প্রতিদিন ৪ বার খাবার খেয়ে শান্তর ওজন এখন ৩০ থেকে ৩২ মণ। শান্তর মালিক আশরাফুলের দাবি, শান্ত উপজেলার সবচেয়ে বড় ষাঁড়। বিশালাকৃতির শান্তকে দেখতে প্রতিদিনিই বাড়িতে লোকজন আসে। গত বছর শান্তর দাম উঠেছিল ৮ লাখ টাকা। এ বছর ১৫ লাখ টাকা দাম পেলে শান্তকে বিক্রি করবেন বলে জানিয়েছেন আশরাফুল।

বিজ্ঞাপন

শান্তকে দেখতে আসা মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, শান্ত স্বভাব চরিত্রে আসলেই শান্ত। এমন বিশালাকৃতির ষাঁড় খুব কম দেখা যায়। এতো বড় ষাঁড় দেখতে পেয়ে ভালোই লাগছে। আশা করছি শান্তর মালিক ন্যায্য মূল্যে শান্তকে বিক্রি করতে পারবেন।

শান্তর মালিক আশরাফুল হক বলেন, ৪ বছর আগে ৫৫ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। আমি ও আমার স্ত্রী মিলে শান্তকে লালনপালন করেছি। স্বভাব চরিত্রে শান্ত হওয়ায় নাম রেখেছি শান্ত। শান্তর একটি স্বভাব হলে বাড়িতে অপরিচিত লোক ঢুকলে সে ডাকাডাকি শুরু করে। পরিচিত কেউ এর কাছে না যাওয়া পর্যন্ত শান্ত ডাকতে থাকে। শান্তকে কখনো ফিড খাওয়ানো বা ইনজেকশন দেওয়া হয়নি, যার কারণে শান্ত অসুস্থ হয় না। আমার ধারণা শান্ত উপজেলার সবচেয়ে বড় ষাঁড়। ব্যবসায়ীরা গত বছর শান্তর দাম ৮ লাখ টাকা পর্যন্ত বলেছিলেন। এ বছর ১৫ লাখ টাকা পেলে আমি শান্তকে বিক্রি করব।

শরীয়তপুর জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, একটি ষাড়কে বড় করতে মালিকের অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় হয়। শান্তর ওজন প্রায় ৩০ থেকে ৩২ মণ। প্রাণিসম্পদ কর্মকর্তারা সব সময় খামারি ও কৃষকের পাশে ছিল। আশা করছি, শান্তকে তার মালিক ন্যায্য মূল্যে বিক্রি করে লাভবান হতে পারবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা