হাজীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ১, ২০২৪ | ৬:০৬
Link Copied Successfully!
হাজীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি’কে আটক করেছে পুলিশ। গেলো শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীমা আক্তার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন সাতবাড়িয়া এলাকা অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে ২’শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি’কে হাতেনাতে আটক করে। যার বাজার মূল্য ৬০হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী হাইমচর উপজেলার দুর্গাপূর ইউনিয়নের মিজি বাড়ীর রাকিব(২২)।
অন্যদিকে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক আব্দুল্লাহ্ ও তার সঙ্গীয় ফোর্স। শুক্রবার বিকালে অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারি’কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ৮০হাজার টাকা।
আটককৃত মাদক কারবারী কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা সুমন মিয়া সবুজ(২৬)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা