ধর্ষণের ছয় মাস পর অভিযুক্ত দুলাল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৪ | ৭:০৪
Link Copied Successfully!

কুমিল্লার দেবিদ্বারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গেলো বছর ২৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। বর্ণিত ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-৩০/১২/২০২৩।

 

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর অভিযানে বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ই.পি.জেড এলাকা হতে ধর্ষক মোঃ দুলাল (৫০) গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বিহারমন্ডল গ্রামের খাঁ বাড়ীর মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ দুলাল (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা বিদেশ প্রবাসী এবং তার মা একজন গৃহিনী। ভিকটিম স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিল। ঘটনার দিন ভিকটিম তার বাড়ির পাশের বিলে ছাগল চরাতে গেলে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে ২০০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি পানের বরজে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমকে খুঁজতে বিলে উপস্থিত হয়ে তার মেয়েকে খুঁজে না পেয়ে একসময় পান বরজের দিকে অগ্রসর হয়। এসময় ভিকটিমের মা পানের বরজের কাছে এসে তার মেয়ের নাম ধরে ডাক দিলে ভিকটিম পান বরজের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে এবং ভিকটিমের কান্না শুনে ঘটনাস্থলে উপস্থিত জনৈক ব্যক্তি ভিকটিমের মাকে জানায়, সে আসামী মোঃ দুলালকে পানের বরজ হতে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে এবং ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২০০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পানের বরজে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে ধরে। একপর্যায়ে ভিকটিমের মা ভিকটিমের নাম ধরে ডাকলে আসামী সেখান থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ