চাপ নেই ভোটারের, ফেসবুক-রিলস দেখে সময় কাটাচ্ছেন পোলিং অফিসার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৪ | ১২:২৭
Link Copied Successfully!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।

সকাল ১০টা পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে একই চিত্র দেখা গেছে। পোলিং অফিসার, এজেন্ট এবং প্রিসাইডিং অফিসাররা অলস সময় পার করছেন।

উপজেলার লোলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী বুথের পোলিং অফিসার। সকাল পৌনে ১০টার দিকে ওই কেন্দ্রের নারী বুথে গিয়ে দেখা যায়, তিনি বসে ফেসবুকে রিলস দেখে দেখে সময় কাটাচ্ছেন।

তিনি বলেন, ভোটার উপস্থিতি খুবই কম। আমরা অলস সময় পার করছি। দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৯টি।

বিজ্ঞাপন

এই কেন্দ্রের অপর একটি বুথে গিয়ে দেখা গেছে, পোলিং অফিসাররা কক্ষে বসে আছেন। তবে দায়িত্বরত এজেন্টরা বাইরে কক্ষের বাইরে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে দুয়েকজন ভোটার এলে তারা ভেতরে প্রবেশ করে ভোটগ্রহণ করছেন।

সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই, টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী আব্দুল হাই বাবলুর মাঝে  প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন ভোটাররা।

এই উপজেলায় ৫৫টি ভোটকেন্দ্রে ৩৬০টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। উপজেলায় মোট ১ লাখ ৩৩ হাজার ভোটার রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন সুষ্ঠু পরিবেশে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কিছুর তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ