
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
Link Copied Successfully!


মাগুরা শহরের সাহাপাড়া সরকারি ১১১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিয়েছেন মাগুরা: ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান।
বুধবার (৮ মে) দুপুরে নিজ বাড়ি সাহাপাড়া থেকে ওই ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।
এদিকে মাগুরা জেলা নির্বাচন কমিশন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, দু’টি উপজেলায় ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। মাগুরা সদর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১২০টি, শ্রীপুর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৫৭টি।


উল্লেখ্য, বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়। দেশের ১৩৯ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।







