POPULAR BD NEWS
Popular BD News Logo

উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৮, ২০২৪ | সময়: ৬:৩৬ অপরাহ্ণ

মাগুরা শহরের সাহাপাড়া সরকারি ১১১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিয়েছেন মাগুরা: ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (৮ মে) দুপুরে নিজ বাড়ি সাহাপাড়া থেকে ওই ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

এদিকে মাগুরা জেলা নির্বাচন কমিশন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, দু’টি উপজেলায় ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। মাগুরা সদর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১২০টি, শ্রীপুর  উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৫৭টি।

উল্লেখ্য, বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়। দেশের ১৩৯ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন