দুই ট্রেনের সংঘর্ষে ৫ বগি লাইনচ্যুত, দুই চালকসহ আহত অনেকে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৪ | ১২:৩৮
Link Copied Successfully!

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী তিস্তা ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চারজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার সকালে জয়দেবপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এদিকে এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে এসে দেখি টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আপনারা জানেন যে প্রতি শুক্রবার এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। ফলে এই ট্রেনে তেমন কোনো যাত্রী ছিল না। এই ট্রেন দুটির চালক ও সহকারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

ট্রেনের বগিতে কোনো যাত্রী আছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা প্রত্যেকটি বগিতে গিয়ে দেখছে কোনো যাত্রী আছে কিনা। এখন পর্যন্ত ট্রেনের বগিতে কেউ আটকে আছে কিনা এমন কোনো খবর আমরা পাইনি। তবে উদ্ধার কাজ চলমান চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা