চাঁদপুরের তিন উপজেলার ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৪ | ৫:২৮
Link Copied Successfully!

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরের ৩ উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ এই তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। চাঁদপুর সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন।

বিজ্ঞাপন

 

এইদিন বেলা দুইটার পর থেকে এই তিন উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহবান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা