চাঁদপুরে পাঁচ কোটি টাকা নিয়ে 

নিখোঁজ ম্যানেজারের ঘটনায়  সেই পূবালী ব্যাংকের আট  কর্মকর্তা বদলি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২৪ | ৯:০১
Link Copied Successfully!
চাঁদপুরে পাঁচ কোটি টাকা নিয়ে নিখোঁজ ম্যানেজারের ঘটনায় সেই পূবালী ব্যাংকের আট  কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূবালী ব্যাংকের  কুমিল্লা রিজিওনাল অফিসের আরএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর এখনও খোঁজ মেলেনি। তিন গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সাথে পৃথকভাবে নিখোঁজ ডায়েরী ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্ত কাজ করছে পুলিশ। এদিকে ব্যাংকে থাকা নবাগত ম্যানেজার হুমায়ন কবিরসহ সকল  কর্মকর্তাকে বদলি করে  কুমিল্লা রিজিওনাল অফিসে নেয়া হয়েছে। আগামী রবিবার থেকে এই শাখায় নতুন সেটআপ গ্রাহক সেবা দিবে। তবে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে নারাজ।

ব্যাংকের নিখোঁজ ম্যানেজার শ্রীকান্ত নন্দী গেলো ৪ এপ্রিলের পর আর খোঁজ মেলেনি। তিনি ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা , কচুয়া আশ্রাফপুর এলাকার দলিল লেখক শাখা ব্যবস্থাপককে দিয়েছেন ৭৫ লাখ টাকা এবং  চাঁদপুর শহরের ব্যবসায়ী আকবর হোসেন লিটন কয়েকভাগে ব্যবস্থাপককে ১ কোটি ৭৬ লাখ নগদ টাকা নিয়ে লাপাত্তা।

বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশ ও দুদুক এই ঘটনায় তদন্ত কাজ করছে। নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলানো। তিনি গেলো ১৪ জানুয়ারী চাঁদপুর নতুন বাজার শাখায় যোগদান করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০