চাঁদপুরে ডিজেল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী, শাশুড়ী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৪ | ১০:২১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বকচর গ্রামে স্বামীর দেয়া আগুনে পুড়ে মরলো স্ত্রী খাদিজা আক্তার (২৩)। এ ঘটনায় শশুড়ী জায়েদা খাতুন (৬৭) কে আটক করা হয়েছে। স্বামী ইব্রাহিম পলাতক রয়েছে। রোববার ১৪ এপ্রিল খাদিজার বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইব্রাহিম প্রধান বকচর গ্রামের আব্দুল মোতালেব প্রধানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৭টায় ইব্রাহিম প্রদান শ্বশুরবাড়ি থেকে যৌতুক না পেয়ে স্ত্রী খাদিজা আক্তারের শরীরে শ্যালো মেশিনের ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় খাদিজার চিৎকারে ছুটে এসে প্রতিবেশী মনির ও মহসিন পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভায়। ঘটনাস্থল থেকেই সাথে সাথে খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট নেওয়া হয়। শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল রাত দেড়টায় খাদিজা মারা যায়।

খাদিজার শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিষয়টি গোপন করে খাদিজার বাপের বাড়িতে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। রোববার ১৪ প্রপ্রিল খাদিজার বাবা মেয়ের মৃত্যুর খবর পেয়ে থানায় মামলা করেন। পুলিশ এঘটনায় খাদিজার শাশুড়ী যায়েদা খাতুন কে আটক করেছে।

বিজ্ঞাপন

খাদিজা ইব্রাহিমের তৃতীয় স্ত্রী। এর আগে ইব্রাহিম আরো ২টি বিয়ে করে। যৌতুক নির্যাতনের কারণে আগের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। খাদিজার দুটি ছেলে রয়েছ। ৪ বছর আগে খাদিজার সাথে ইব্রাহিমের বিয়ে হয়। তখন থেকেই ইব্রাহিম ও তার মা যৌতুকের জন্য খাদিজাকে নির্যাতন করে আসছে।

খাদিজার বাবা খোকন মিয়া জানান, বিয়ের পর থেকেই ইব্রাহিম খাদিজাকে যৌতুকের জন্য মারধর করতো। এসব নিয়ে অনেকবার শালিস বৈঠকও হয়েছে। আমার যৌতুক দেওয়ার সামর্থ নেই দেখে মেয়েটা মুখ বুঝে সব কিছু সহে গেছে’।

এ বিয়য়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, খাদিজার শাশুড়ীকে আটক করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ