ঈদে যেভাবে সাজবেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৪ | ২:৫০
Link Copied Successfully!

ঈদের সাজ নিয়ে নানা ভাবনা থাকে আমাদের। কোন পোশাকটি সবচেয়ে সুন্দর লাগবে, কেমন সাজাবে বেশি মানাবে এমনটাই চিন্তা করি আমরা। ঈদের সাজ নিয়ে তাই দ্বিধান্বিত থাকা অস্বাভাবিক কিছু নয়। আপনার ঈদের সাজ কেবল আকর্ষণীয় হলেই চলবে না, সঙ্গে খেয়াল রাখতে হবে আরও কিছু বিষয়ের দিকে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

প্রিয়জনের সঙ্গে ম্যাচিং
ঈদ মানেই আপনজনের সান্নিধ্যে সময় কাটানো। আরেকটু হৃদ্যতা বাড়াতেই ঈদের আগমন। তাই এই সুযোগ কাজে লাগেয়ে ঈদে প্রিয়জনদের সঙ্গে ম্যাচিং পোশাক পরতে পারেন। মানানসই এবং সুন্দর পোশাক বেছে নিন। যেন দূর থেকে দেখলেও আপনাদের একই পরিবারের বলে চিনতে পারা যায়!

আরামদায়ক পোশাক
গরমের সময়ে ঈদ। তাই ঈদের পোশাকের ক্ষেত্রে আরামের বিষয়ের প্রতি নজর রাখতে হবে সবাইকে। কারণ যত সুন্দর পোশাকই কিনুন না কেন, তা আরামদায়ক না হলে আপনি বেশিক্ষণ পরে থাকতে পারবেন না। তাই আরামের কথা মাথায় রাখতে হবে। কোন পোশাকটি আপনার জন্য স্বস্তিদায়ক হবে সেদিকে খেয়াল রাখুন।

বিজ্ঞাপন

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

নিজস্বতা আনুন
ঈদের সাজ ও পোশাকে নিজস্বতা আনুন। এমন কিছু থাকুক যা আপনার রুচি ও নিজস্বতার জানান দেয়। একটি সুন্দর পোশাক ও সাজ আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। পোশাকের সঙ্গে সুন্দর কোনো গয়না পরুন, হাতভর্তি চুড়ি পরতে পারেন। চুলের কাটিংয়ে পরিবর্তন আনতে পারেন। এতে আপনাকে দেখতে আরও আকর্ষণীয় লাগবে।

আকর্ষণীয় রং
ঈদের পোশাকটি একটু সুন্দর ও আকর্ষণীয় হলেই ভালো। কারণ উৎসব মানেই রঙিন। তাই এমন পোশাক বেছে নিন যা আপনাকে অনেকের ভিড়েও অনন্য করে তোলে। সেজন্য উজ্জ্বল কোনো রং বেছে নিন। যেমন  লাল, রয়েল ব্লু, উজ্জ্বল সবুজ এবং সোনালি হলুদ, অরেঞ্জ, পার্পেল ইত্যাদি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা