অভিনেত্রী শাহরুখের বিরুদ্ধে কী অভিযোগ আনলেন ?

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৪, ২০২০ | ২:১২
Link Copied Successfully!

বলিউডে ছন্দপতন! স্বয়ং ‘কিং খান’-এর বিরুদ্ধে অভিযোগ আনলেন তাঁরই সহ-অভিনেত্রী। বলিউডের বাদশাকে ভীতু বলে অভিযোগ করলেন অভিনেত্রী সায়নি গুপ্ত।তাঁর কথায়, শাহরুখ অন্যায়ের বিরুদ্ধে গলা ওঠানোর সাহস রাখেননা। তিনি নীরব দর্শক!

হঠাৎ’বাদশা’-র বিরুদ্ধে কেন রুষ্ট অভিনেত্রী?

শাহরুখের এক টুইট থেকে এই বিতণ্ডার সূত্রপাত। মহাত্মা গাঁধীর ১৫১ তম জন্মদিনে অভিনেতা তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন। সেখানে লেখা, ‘এই গাঁধি জয়ন্তীতে আমরা আমাদের সন্তানদের খারাপ কিছু না শোনার, দেখার এবং বলার শিক্ষা দেবো।” ‘জাতির জনক’-এর আদর্শে নিজের অনুরাগীদের অনুপ্রাণিত করতে চেয়েছিলেন অভিনেতা। তিনি কি স্বপ্নেও ভেবেছিলেন এই টুইট জন্ম দিতে পারে এমন কোনো বিতর্কের?

বিজ্ঞাপন

এরপরেই শাহরুখের দিকে তীব্র টুইটবাণ ছোড়েন সায়নী। তিনি লেখেন, “আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। গাঁধীজি আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িতও, শোষিত এবং আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে।” এর পর অভিনেত্রী শাহরুখের উদ্দেশ্যে বলেন, “নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।”

শাহরুখের উপর রুষ্ট সায়নী

সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় দেশ। ধর্ষকদের শাস্তি চেয়ে গলা ফাটাচ্ছে দেশবাসী। তার পরেও একের পর এক ধর্ষণ। আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়ার মতো তারকারা ধিক্কার জানিয়েছেন এই অরাজকতাকে। কিন্তু শাহরুখ বরাবরের মতোই চুপ। অনেকের অভিযোগ, শাসক দলের মন পেতেই হয়তো এ সব বিষয় থেকে দূরত্ব বজায় রাখেন অভিনেতা। তবে সত্যিই কি নিজের আখের গোছাতেই ‘সেফ সাইডে’ থাকতে চান অভিনেতা?

বিজ্ঞাপন

আরও পড়ুন: বয়ফ্রেন্ড ভিকির সঙ্গে আদরের ছবি পোস্ট করে ট্রোলড অঙ্কিতা!

সায়নীর সঙ্গে ২০১৬ সালে ‘ফ্যান’ ছবিতে কাজ করেন তিনি। বলিউডের ছোট থেকে বড় সব তারকাই ‘চোখে হারান’ শাহরুখকে। এমন কি বলিউডের রাঘব বোয়ালরাও তাঁকে চটানোর সাহস রাখেন না। সায়নীর এই মন্তব্য যেন সেই গতে বাঁধা নিয়মেই কিছুটা ফাটল ধরিয়েছে। এখনও এই টুইটের কোনও উত্তর দেননি শাহরুখ। তবে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সাধারণ মানুষের থেকে।  স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ‘কিং খান’ সায়নীর কটাক্ষের জবাব দেবেন কী? এখন সেটাই দেখার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা