মতলব উত্তরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনে ভোগান্তি চরম

সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৪ | ৪:০৩
Link Copied Successfully!
মতলব উত্তরে পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং জনজীবনকে চরম ভোগান্তিতে ফেলেছে। রোজাদার গণ পড়ছেন বিপাকে। ঘরে-বাইরে নেই শান্তি, সেহরি, ইফতার ও তারাবিতে পোহাতে হচ্ছে ভোগান্তি। রাতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, রোজাদার না রাতে ঘুমাতে পারছেন না দিনে। সাহরি, ইফতার এবং তারাবীতেও নেই শান্তি।
রবিবার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার পৌর এলাকায় ৫ থেকে ৬ বার লোডশেডিং করা হলেও বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে ৭ থেকে ৮ বার লোডশেডিং করা হয়েছে। ফলে দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা।
উপজেলার বিভিন্ন ঈদ মার্কেট গুলোতে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বাড়িতে না পারছেন ঘুমাতে, পানির টাংকিতে পানি না থাকায় না পারছেন গোসল করতে, ঈদ মার্কেটে গিয়ে না পারছেন সুখে শান্তিতে ঈদ মার্কেটিং করতে।
এ দুর্ভোগ থেকে মুক্তি চান ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রচন্ড দাপদাহে ক্ষোভে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনগণ।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন থেকে মতলব উত্তরে উপজেলায় পল্লী বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এদিকে প্রচন্ড তাপদাহ,ভেপসা গরম আবার সেই সাথে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলার পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহক। এছাড়া ব্যবসায়ীরা সারাদিন দোকানদারি শেষে বাড়িতে ফিরে বিশ্রাম বা শান্তি মত ঘুমাতেও পাড়ছে না। এ লোডশেডিংয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য ব্যক্তি এবং হাসপাতালে ভর্তিরত ব্যক্তিদের কষ্ট সবচেয়ে বেশি।
পল্লী বিদ্যুতের বেশ কয়েকজন গ্রাহকরা বলছেন, গ্রামাঞ্চলে একবার বিদ্যুৎ চলে গেলে আসার কোন সময় থাকে না। এক-দেড় ঘন্টা পর আসলেও কিছু সময় পর আবার লোডশেডিং করা হচ্ছে। তারা বলছেন, দিনের বেলা লোডশেডিং কম হলেও রাতে ঘন ঘন লোডশেডিং করা হয়। ফলে চড়ম ভোগান্তি পহাতে হচ্ছে।
ঈদের কেনাকাটা করতে আসা সুর্বনা আক্তার জানান, গতরাত্রে সর্বমোট বিদ্যুৎ ছিল আড়াই ঘন্টা আমাদের ঘুমে মারাত্মক ব্যাঘাত ঘটেছে, সকালবেলা একটু ঘুমাবো তাও শান্তিতে ঘুমাতে পারিনি। সকাল থেকে আবারও লোডশেডিং শুরু, এ সুযোগে আসলাম ঈদের কেনাকাটা করতে এখানেও শান্তিতে দোকানে কেনাকাটা করা যাচ্ছে না। মাস শেষে আমরা ঠিকই বিদ্যুৎ বিল পরিশোধ করি, কর্তৃপক্ষের কাছে জানতে চাই এ ভোগান্তি আর কতদিন।
স্থানীয় অটোচালক জসিম উদ্দিন জানান আমাদের রিজিক অন্বেষণ এর একমাত্র পথ এ ইজিবাইক। রাতে চার্জ না হওয়ার কারণে দিনের বেলা অটো নিয়ে বের হতে পারি না। ফলে দৈনন্দিন বাজার করা বন্ধ, ইফতারও করতে পারিনা ঈদের কেনাকাটাও করা হয়নি। সঠিক সময়ে আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা দু’বেলা দুমুঠো খাবার খেয়ে জীবন বাঁচাতে পারবো।
পৌরসভার ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের ইমাম ইব্রাহিম সালেহী জানান মাত্রাতিরিক্ত লোডশেডিং এর কারণে সাহরি ও ইফতার ঠিকমতো করতে পারিনা। তারাবি কিংবা তাহাজ্জুদে একটু প্রশান্তি নিব তাও সম্ভব হয় না। শুধু মাহে রমজান আসলেই কেন এমনটা হয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন।
ছেংগারচর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, আধা-ঘণ্টা পর পর বিদ্যুৎ যাওয়া-আসা করায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। রমজান মাস কয়েক দিন পরেই ঈদুল ফিতর এসময় বিদ্যুতের এমন লোডশেডিং চরম বেকায়দায় ফেলেছে ক্রেতা-বিক্রেতাদের।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম রায়হানুল ইসলাম জানান, আমাদের বিদ্যুতের চাহিদা সকালে ১২ মেগাওয়াট, দুপুরে ১৫ মেগাওয়াট, বিকালে ১৯ মেগাওয়াট, রাতে ২২ মেগাওয়াট দাঁড়িয়েছে।
আমাদের বিদ্যুৎতের চাহিদা ২৪ মেগাওয়াট, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি মাত্র ৮ মেগাওয়াট, চাহিদার বিপরিতে বরাদ্দ ১৬ মেগাওয়াট কম। ফলে অনেক স্থানে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কোথাও আধা ঘণ্টা আবার কোথাও এক ঘণ্টার বেশি লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যার ফলে গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারছি না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে