
খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘের ঈদ উপহার পেলো দুই শতাধিক পরিবার
Link Copied Successfully!

সামাজিক, ক্রীড়া ও অরাজনৈতিক সংগঠন খেয়াঘাট বন্ধু মহল যুব সংঘের ঈদ উপহার পেলো দুই শতাধিক অসহায় পরিবার।
শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ খেয়াঘাটে সংগঠনটির কার্যালয়ে অসহায় পরিবারগুলোর হাতে ঈদ উপহার হিসেবে কাপড়, পাঞ্জাবি, লুঙ্গি তুলে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসান জানান, এ নিয়ে অষ্টম বারের মতো কিছু অসহায় পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে সংগঠনের সদস্যরা।
এ বছর দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সভাপতি- মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মজুমদার, যুব ক্রীড়া সম্পাদক সোহেল হোসেন, মিরাজুল ইসলাম সরোয়ার, হানিফ মিয়াজী, বেলাল হোসেন পাঠান, শাহাবুদ্দিন প্রমূখ।
উল্লেখ, সংগঠনটি ২০০৬ সালের ২১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখেন। এ পর্যন্ত সংগঠনের সদস্যরা আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ভাবে অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ২০২৪ সালের ১৪ জানুয়ারী সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সরকারি তালিকাভুক্ত হয়।








