হাজীগঞ্জে মসজিদ ভাংচুর ও ইমামকে মারধরের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৪ | ৯:১৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে কালোচোঁ ইউনিয়নে মসজিদ ভাংচুর ও ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মাড়কী দক্ষিণ পাড়া জাবালে নূর জামে মসজিদ ভাংচুরের ও ইমামকে মারধরের ঘটনা ঘটে। সরজমিন গিয়ে জানা গেলো, সুন্নি সমর্থিত এবং আহলে হাদিস সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন যাবত ধরে বিরোধ চলে আসছে। ধর্মীয় বিভিন্ন বিষয়াদি বিভিন্ন সময়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা ঘটছে।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধান করা চেষ্টা করেও কোন ধরনের সুরাহা হয়নি। এইসকল ঘটনার রেশ ধরে একাধিকবার মসজিদ ও ইমাম হামলার শিকার হওয়ার ঘটনায় মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন গেলো মার্চ মাসে বাদী হয়ে ১৫জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলো, আক্তার হোসেন মেম্বার(৪৫), মো. মাসুদ (৪৫), আঃ রহিম(৫০), মোঃ জাহাঙ্গীর আলম(৪৭), মোঃ সোহরাব হোসেন (২৫), মোঃ অনিক (২২), মোঃ কোরবান আলী(১৮), মোঃ ইব্রাহিম(২৬), মোঃ সুলতান (২৯),আব্দুল মান্নান(৫৫), মোঃ নাজির(৩০), মোঃ সুফিয়ান (২০), মোঃ ওমর ফারুক(৩৫), মোঃ সাহেদ(১৮), ফেরদৌসী বেগম(৩৫)। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আহলে হাদিস সমর্থিত আর অভিযুক্তরা সুন্নী মতাদর্শের হওয়ায় তাদের সাথে আমাদের মিল না থাকায় বিভিন্ন সময়ে মসজিদের সরঞ্জামাদি ভাংচুর করে আসছে।

বিজ্ঞাপন

এ ঘটনা কোন ধরনের প্রতিবাদ করতে গেলে হুমকি ধামকি প্রদর্শন করে আসছে তারা। তিনি আরো বলেন, অভিযোগ করার পরও আবারো গেলো বৃহস্পতিবার রাতে তারা হামলা চালায়। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, এ ঘটনা উভয় পক্ষকে নিয়ে সুরাহার চেষ্টা চলছে।

H/A

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ