
হাজীগঞ্জে ছাত্র আন্দোলনের পাঞ্জাবি বিতরণ ও ইফতার মাহফিল
Link Copied Successfully!

হাজীগঞ্জে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে পাঞ্জাবি বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে হোয়াইট হাউসের হলরুমে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আক্তার হোসেন আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডিএম ফয়সাল। বিশেষ মেহমান হিসেবে বক্তৃতা করেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আনোয়ার হোসেনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ।
আলোচনা সভা শেষে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি উপহার বিতরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ। ইসলামী ছাত্র আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঃ আল মামুন শাহজালাল মোল্লা, সাবেক ছাত্র নেতা মহিউদ্দিন মাসুম, মো: ফয়জুল্লাহ, উপজেলা ছাত্র আন্দোলন সহ-সভাপতি, মুকবুল শেখ ইব্রাহিম মজুমদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
H/A








