শাহরাস্তিতে ২০ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৪ | ৩:৩৪
Link Copied Successfully!

শাহরাস্তির উম্মে খাদিজা রুমা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণের প্রায় ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।

সোমবার (১ এপ্রিল) মধ্য রাতে অপহরণকারী জাকির হোসেনের বাড়ি নিজমেহার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিকেলে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অপহৃত ওই কিশোরী উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। রুমা উপজেলার পূর্ব উপলতা গ্রামের মঈনুল ইসলাম মিন্টুর মেয়ে।

গত ১১ মার্চ তাকে মেহের প্রগতি সংঘের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় মর্মে কিশোরীর বাবা মঈনুল ইসলাম মিন্টু চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণকারী নিজমেহার এলাকার আবদুর রহিমের ছেলে জাকির হোসেনকে আসামি করে একটি মামলা করেন।

আদালত পিবিআইকে মামলাটির দায়িত্ব দেন। পিবিআই মামলাটি সিডিউলভুক্ত করে তদন্ত করার দায়িত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মো: সফিকুল ইসলামকে।

বিজ্ঞাপন

পিবিআই আজ মধ্য রাতে চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো: ইউনুছ খন্দকারের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আলমগীর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে আসামির বাড়ি থেকে উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক মো: ইউনুছ খন্দকার জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে হাজির করা হয়। আদালতের বিচারক ওই কিশোরীকে তার বাবা জিম্মায় প্রদান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ