বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার পেলো শতাধিক পরিবার

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩১, ২০২৪ | ৩:৫৭
Link Copied Successfully!

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার দিনব্যাপী ইফতার সামগ্রী প্যাকেজিং করার পর শনিবার দিনব্যাপী সংগঠনের সদস্যরা এই ইফতার সামগ্রী পৌঁছে দেন।

বিজ্ঞাপন

 

সংগঠনটির পক্ষ থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

বিজ্ঞাপন

ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, ছোলা বুট, চিনি, মুড়ি , খেজুর, সয়াবিন তেল, পেঁয়াজ, খেসারীর ডাল, সেমাই ও প্যাকেট মিল্ক’সহ ঈদের উপহার সামগ্রী ছিলো।

 

ইফতার সামগ্রী প্যাকেজিং ও বিতরণকালে উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসেন পাটোয়ারী, জেলা শাখার সভাপতি শাহ জালাল মানিক, সহ-সভাপতি মো. জসিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মহিন উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারি, সদস্য মো. সাহিদুল ইসলাম, মো. ফয়সাল হোসেন, নাহিদ হোসেন, মো. ইয়াসিন, মাসুম আলম, আব্দুল্লাহ, শাওন, ইউছুফ প্রমুখ।

 

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। অন্যের অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থী’সহ অসহায় মানুষের পাশে দাঁড়ান সংগঠনটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা