চাঁদপুরে যাত্রাবাহী বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৪ | ৮:১৮
Link Copied Successfully!

চাঁদপুর চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামে ইট ভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূইয়া বাড়ী সেলিমের দোকান সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মানিক মিয়া সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় মানিক মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সেলিম মিয়ার চায়ের দোকানে নাস্তা শেষে রাস্তা পারাপারের সময়ে হাজীগঞ্জ হতে ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী বাস (যাহারা নং ঢাকা মেট্রো-ব ১৫-৬০৪৬) এর সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়।

পরবর্তী আশেপাশের লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরাতহাল শেষে মরদেহ এখন থানায় আছে।

বিজ্ঞাপন

পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা