গরমে স্বস্তি পেতে কাঁচা আমের ললি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৪ | ১:৫৭
Link Copied Successfully!

তীব্র গরমের মধ্যেই এবার রোজা। তাই দিন শেষে ইফতারের পর খাওয়ার জন্য অথবা প্রচন্ড গরমে আরামের জন্য বানিয়ে ফেলতে পারেন কাঁচা অমের ললি আইসক্রিম। টক-মিষ্টি এই আইসক্রিম স্বাদে হবে অনন্য আর পুষ্টিতে হবে সেরা। খুব সহজে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলা যায় এই আইসক্রিম।

কাঁচা আমে আছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে, ফলে হাড় হয় শক্তিশালী। তাছাড়া ভিটামিন সি শরীরকে ইনফ্লামেশনের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে, নতুন রক্ত কণিকা সৃষ্টিতে সাহায্য করে, আয়রনের শোষণে এবং রক্তপাতের প্রবণতা প্রতিরোধে সাহায্য করে।

 

বিজ্ঞাপন

চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন এই ললি আইসক্রিম-যা যা লাগবে

কাঁচা আম- ১টা ,চিনি– আধা কাপ,  ব্ল্যাক সল্ট- ১ চা চামচ,  পানি- ৮ কাপ,  পুদিনা পাতা- আধা কাপ,  সবুজ ফুড কালার

যেভাবে বানাবেন-

বিজ্ঞাপন

প্রথমে একটি কাঁচা আম ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। তারপর ৪ কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় অল্প আঁচে বসিয়ে দিন। এখন আমের রং স্বচ্ছ না হওয়া পর্যন্ত ফুটাতে থাকুন। এরপর সেদ্ধ আমসহ পানি নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর পানিসহ আম ব্লেন্ডারে দিয়ে দিন। এখন যোগ করুন আধা কাপ পুদিনা পাতা, আধা কাপ চিনি, ১ চা চামচ ব্ল্যাক সল্ট। এবার মিশ্রণের সব উপকরণ দিয়ে মিহি ব্লেন্ড করে নিন।

সবশেষে আইসক্রিমের সুন্দর রঙের জন্য মেশান সবুজ ফুড কালার। মিশ্রণটি আইসক্রিম বসানোর ছাঁচে ঢেলে নিন। সারারাত রেখে পরদিন পরিবেশন করুন।

 

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব