কুমিল্লায় কলেজছাত্র অর্ণব হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৪ | ২:২৯
Link Copied Successfully!

কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় গোলাগুলিতে কলেজছাত্র জামিল হাসান ওরফে অর্ণব হত্যাকাণ্ডে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

 

বিজ্ঞাপন

রোববার বিকেলে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

এর আগে পুলিশ এ ঘটনায় সাত আসামিকে গ্রেফতার করেছে। এ নিয়ে এই হত্যাকাণ্ডে এজাহারভুক্ত ২৫ জন আসামির মধ্যে ১২ জন গ্রেফতার হলো।

বিজ্ঞাপন

র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার শাসনগাছা এলাকার মো. হালিম (৫৫), মো. সজল (৩০), ওমর ফারুক (২৪), বাচ্চু মিয়া (৩৫) এবং চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকার মো. ইব্রাহীম (২৫)।

নিহত জামিল হাসান শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। শাসনগাছা বাস টার্মিনালে একটি বাস কাউন্টারে বসতেন তিনি। জামিল হাসান হত্যাকাণ্ডে তাঁর মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে দুটি মামলা করেছে।

র‍্যাব জানায়, শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে ছোটখাটো ঘটনা ঘটেছে। এর জের ধরে আসামিরা গুলি ছোড়েন। এতে জামিল হাসানসহ (২৬) সাতজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে জামিল হাসান মারা যান। অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, বাস টার্মিনাল এলাকার ওই ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে র‍্যাব সব সময় কাজ করে আসছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ