
রাজারগাঁও নব নির্বাচিত চেয়ারম্যানকে ইউপি সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা


হাজীগঞ্জ উপজেলা ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান মো: মফিজুর রহমানের সুষ্ঠ অংশগ্রহণমূলক ও জনগনের নিরপেক্ষ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজারগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
রবিবার বিকালে নব নির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ইফতারের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজারগাঁও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: আলমগীর কাজী, ইউনিয়ণ পরিষদের সচিব মোঃ নাছির উল্লাহ শেখ, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর আলম, মোঃ ইমাম হোসেন, মো: জামাল খাঁন, মোঃ আবুল খায়ের, মো: শাহাদাত, মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুল জলিল, মোসাঃ আক্তার জাহান, নাজমা বেগম, খাদিজা আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










