মতলব উত্তরে আগুন দামে বিক্রি হচ্ছে বেগুন অসহায় সাধারণ ক্রেতা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ৭:৪৪
Link Copied Successfully!
সারাদিন রোজা রাখার পর ইফতারে অন্যান্য খাবারের সঙ্গে ভাজাপোড়া পছন্দ করেন অনেকেই। ভাজাপোড়ায় বেগুনির প্রতি বাঙালির ‘টান’ থাকায় বাজারে এখন বেগুনের চাহিদা বেশি। সে চাহিদার কারণে রমজানে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেগুনের দাম। বলা চলে বেগুনের বাজার যেনো আগুন। তাতে দুইদিনের ব্যবধানে প্রতিকেজি বেগুনে দাম বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা।
এতে একদিকে যেমন সাধারণ মানুষকে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে, তেমনি ইফতারের আয়োজনেও হিমশিম অবস্থা অনেকের। গতকাল বুধবার মতলব উত্তরের নতুন বাজার, আমিরাবাদ বাজার, মোহনপুর কাঁচা বাজার, ছেংগারচর বাজার, কালির বাজার ও কালিপুর কাঁচাবাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। বাজারে ভালোমানের গোল বেগুন (তাল বেগুন) বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে। দুইদিন আগে এ বেগুন বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। অপরদিকে লম্বা বেগুন কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা। যা দুইদিনের ব্যবধানে বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা।
রমজানের শুরুতেই বেগুনের এমন দামে ক্ষোভ জানিয়ে আবু সাঈদ উজ্জ্বল নামের এক ক্রেতা বলেন, কি খাবো বলতে পারেন, তেল, চিনি, পেঁয়াজ, মাংস কিংবা খেজুর; কিছুতেই হাত দিতে পারি না। যে আইটেমগুলো কেনা প্রয়োজন তা কিনতে পারি না। গত দুইদিন আগে যে বেগুন ৩০ টাকায় বিক্রি হইছে আজ নাকি সেসব ১২০ টাকার নিচে বিক্রি করা যাবে না বলে বলছেন বিক্রেতারা।
এগুলো তো রাশিয়া-ইউক্রেন থেকে আসে না। তাহলে এসবের দাম নিয়ন্ত্রণে নেই কেনো? আসলে আমাদের পুরো বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ এগুলো বন্ধ করুন। অন্তত রমজান মাসে আমাদের ভালো করে বাঁচতে দিন। মনিরা আক্তার নামের আরেক ক্রেতা বলেন, সবকিছুই দামি! কি কিনবো আর কি কিনবো না সেই অঙ্ক মেলে না। সবসময় চেষ্টা করছি এক কেজি প্রয়োজন থাকলেও আধা কেজি দিয়ে চালাতে। তাও পারছি কই? রাতারাতি সব বদলে যায় আমাদের দেশে। বদলায় না শুধু ক্রেতাদের অসহায় অবস্থা।
নাজিম দর্জি নামের আরেক ক্রেতা বলেন, কিছু বলে লাভ নেই। নিউজ হবে, কথা হবে। কিন্তু দাম তো কমবে না। আমাদের জিনিসপত্রের দাম কমানোটা দরকার। আমাদের পিঠ যে দেয়ালে ঠেকে যাচ্ছে সেটা দেখার বোঝার কেউ নেই। সংশ্লিষ্টদের বলবো, দয়া করে দাম কমানোর চেষ্টা করুন। বেগুন বিক্রেতা খোকন মিয়া বলেন, কাঁচাবাজারের অবস্থা প্রতিদিনই বদলায়। তবে রমজানে বেগুনের দাম অনেক বেড়েছে। আমাদেরও কিছু করার নাই। সব তো আড়তদারদের হাতে। তারা বেশি দামে বিক্রি করে বলেই আমরাও বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করি। আরেক বিক্রেতা মমিন বেপারী বলেন, আমাদের তো হাত নেই। আমরা ছোট ব্যবসায়ী। বড় ব্যবসায়ীদের ধরা উচিত। তারা কেন একদিনের ব্যবধানে দাম দ্বিগুণ বাড়ায়। তবে আজ যেহেতু রোজা দুই টা তাই মানুষ বেগুন বেশি কিনছে। এ কারণেই দাম বাড়ছে।
ক্যাপশন :
মতলব উত্তরে রমজানের শুরুতেই বেগুনের দাম বেড়েছে কয়েকগুণ, এমন দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে