ইফতারে বাসি ভাতের মজাদার পাকোড়া

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ৪:১৫
Link Copied Successfully!

রাতে খাওয়ার পর ভাত থেকে গেলে রোজার দিনে চিন্তায় পরে যান অনেকেই। কারণ বাসি ভাত দিয়ে কি করবেন ভেবে পান না। তবে এবার আর চিন্তা নেই, এবার বাসি ভাত দিয়ে খুব সহজেই বানিয়ে নিন ইফতারের জন্য পাকোড়া। সসে ডুবিয়ে কামড় দিলে কেউ বুঝবেই না এটা বাসি ভাত দিয়ে তৈরি করা। পাকোড়া বানাতে বেশি ভাতেরও প্রয়োজন হবে না। আগের দিনের থেকে যাওয়া অল্প ভাত দিয়েই এটি বানিয়ে নেওয়া যাবে। চলুন জেনে নেই কীভাবে বাসি ভাত দিয়ে সুস্বাদু পাকোরা বানানো যাবে।

যা যা লাগবে-

ভাত, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কাশ্মীরি মরিচ গুঁড়ো, ধনেপাতা, লবণ, তেল

যেভাবে বানাবেন-

বিজ্ঞাপন

প্রথমে একটি বাটিতে দেড় কাপ পরিমাণে ভাত নিন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ ব্লেন্ড করে নিন। এগুলো ভাতের সঙ্গে ভালো করে মেখে নিন।

এবার এতে দুটো সেদ্ধ আলু চটকে ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদমতো লবণ দিন। এরপর ৪ চামচ কর্নফ্লাওয়ার, অল্প করে বেকিং পাউডার, হাফ চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে মাখিয়ে নিন।

এরপর সেখান থেকে পাকোরা আকারে বানিয়ে নিন। সবগুলো বানানো হয়ে গেলে চুলায় পাত্র বসিয়ে তেল গরম দিন। এরপর তেল মাঝারি গরম হলে পাকোরা ছেড়ে দিন। মাঝারি আঁচে ভেজে নিন। লালচে হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। সস দিয়ে খেতে পারেন। আবার গরম ভাতের সঙ্গেই এই ভাত পাকোরা খাওয়া যাবে।

বিজ্ঞাপন

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব