
শাহরাস্তিতে জাল ভোট দেয়ার চেষ্টা কালে যুবকের কারাদন্ড


শাহরাস্তিতে ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা কালে এক যুবককে সাত দিনের কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক এক কিশোর কে (১৬) মুচলেকা নিয়ে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার এ দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টা কালে ওই ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের এমরান হোসেনের পুত্র আরমান হোসেন (২৩) ও এক কিশোরকে (১৬) গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত।


এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার আরমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক কিশোরকে ভবিষ্যতের জন্য মুচলেকা নিয়ে সতর্ক করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভার একটি ও ইউনিয়নের একটি ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।








