শ্রীলংকাই ফেভারিট, তবে দারুণ লড়াই হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৪ | ৩:০৯
Link Copied Successfully!
দেড় মাসের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেশ এখনো কাটেনি। ফরচুন বরিশালের প্রথম শিরোপা জেতা নিয়ে চলছে আলোচনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুদলই এই সংস্করণে খেলার মধ্যে রয়েছে। তিন ম্যাচের এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে যাবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে যে যাত্রা শুরু হয়েছে শ্রীলংকার। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন, বিপিএলের পরই টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ায় ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। বাকি দুই ম্যাচও একই মাঠে।

বিপিএলের ফাইনালের আগেরদিন বাংলাদেশে এসেছে শ্রীলংকা। ফাইনালে খেলা ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ক্রিকেটাররা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন শনিবার। বাংলাদেশের জন্য বড় স্বস্তি এই ফরম্যাটে গত এক বছর ভালো খেলছে টাইগাররা।

বিজ্ঞাপন

বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে তাওহিদ হƒদয় ও লিটন দাস ভালো ছন্দে ছিলেন। ওপেনিংয়ে রান পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। বোলিংয়ে দুর্দান্ত ছিলেন শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানও নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। অধিনায়ক নাজমুল অবশ্য নিষ্প্রভ ছিলেন।

বিপিএলের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে নেতৃত্ব দিলেও এবারই তিনি পাকাপাকিভাবে বাংলাদেশ অধিনায়ক হিসাবে মাঠে নামবেন। অধিনায়ক হলেও নাজমুল জানালেন, তার প্রধান কাজ ব্যাট হাতে রান করা।

তিনি বলেন, ‘অধিনায়ক না থাকলেও রান করতে হবে। অধিনায়ক থাকলে যে আলাদা করে রান করতে হবে এরকম কিছু না। সবার আগে আমি একজন ব্যাটার। ব্যাটিংয়ে নামলে আমার কাজ দলের জন্য রান করা। তারপর আমার যে দায়িত্ব আছে সেটা ঠিকঠাক করা। আলাদাভাবে দেখছি না যে আমি অধিনায়ক তাই ব্যাটিংয়ে আমার অতিরিক্ত অনেক কিছু করা লাগবে।’

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড, ইংল্যান্ডকে হারানোর পর গত বছর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে। এরপর নিউজিল্যান্ড সফরে ড্র করা বাংলাদেশের সামনে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। এই সিরিজে নেই বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ। তেমনি প্রথমবারের মতো ডাক পাওয়া জাকির হাসান অনিকও রয়েছেন দলে।

শ্রীলংকার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না। তবু কাল নাজমুলের সঙ্গে ট্রফি নিয়ে সিলেটের চা বাগানে হাসারাঙ্গাই পোজ দিয়েছেন। শ্রীলংকার প্রধান কোচ সিলভারউড জানিয়ে দিলেন, তারাই টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট।

এখন পর্যন্ত দুদল ১৩টি টি-টোয়েন্টি খেলেছে। বাংলাদেশ তাতে জিতেছে মাত্র চারটিতে। এছাড়া র‌্যাংকিংয়েও এগিয়ে তারা। লংকান কোচ বলেন, ‘আমি তো বললাম শ্রীলংকাই ফেভারিট। তবে দুদলই খুব ভালো, দারুণ লড়াই হবে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুদলই কাছাকাছি। শ্রীলংকা আটে, বাংলাদেশ নয়ে। এই সিরিজ জিতলেই শ্রীলংকাকে টপকে আটে উঠে যাবে বাংলাদেশ। দিলি­তে ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব ‘টাইমআউট’ করার পর যে উত্তেজনা চলেছে দুদলের মধ্যে, এই সিরিজে তার রেশ থাকতে পারে। এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা