গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ মেধা বৃত্তি পুরস্কার বিতরণ

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৪ | ২:৫৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকালে আহাম্মদপুর বাজার কাজী মার্কেটের দ্বিতীয় তলায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবছরের ন্যায় এবারও ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারও বিভিন্ন পর্যায়ে ৩৩ জনকে এ মেধাবৃত্তি পরীক্ষা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কাজী রাহিম। গীতা পাঠ করেন ইউনিয়ন পরিষদ সচিব তপন চন্দ্র ভৌমিক।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি কর্মকর্তা মামুনুর রশিদ। বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুর্তেজা কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক, ইউপি সদস্য খোরশেদ আলম, শিক্ষক কাজী কাঞ্চন প্রমূখ।

হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন চৌধুরীর পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কাজী তাহসিন, তাসমিন বিনতে জামাল, তথি ঘোষ।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন,মালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন, ইউপি সদস্য হানিফ সরদার, আক্তার হোসেন, হাবিবুর রহমান বাবলু, মিজানুর রহমাসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্কুল মাদ্রাসার শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা।

 

সবশেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তিপ্রদান করা হয়।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা