
হাজীগঞ্জে জাতীয় শিক্ষা পদক উদ্বোধন


“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উদ্বোধন হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
সহকারি শিক্ষা অফিসার মো: শাহাজানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরি।


অনুষ্ঠানে তাসফিয়া কামালের কোরআন তিলায়াত ও অদিতি সাহার গীতা পাঠ করেন।
এ সময় বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার মিজানুর রহমান পাটোয়ারী, শিক্ষক নেতা আবু বকর ছিদ্দিক, শিক্ষক শিরিনা শামীম প্রমুখ।
এ অনুষ্ঠানে উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা’সহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রনন/নি








