বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ | ৭:৫৫
Link Copied Successfully!

এসএসসি ও বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের এসএসসি(ভোকেশনাল)পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক দোয়াও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, দশম শ্রেণির শিক্ষার্থী রমজান ও দোয়াও মিলাদ পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন মিলন।

বিজ্ঞাপন

 

বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগমের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক খোকন মজুমদার, সিনিয়র প্রভাষক ফাহিমা আক্তার ও সহকারী শিক্ষক মাইনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষক বাবু বিমল কান্তি দাস, মৌমিতা চৌধুরী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গনিত ও বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বেলাল হোসেন, ইংরেজি প্রভাষক ও বিভাগীয় প্রধান মো. আতিকুর রহমান, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই এসএসসি পরীক্ষার্থীরা মানপত্র পাঠ করেন আহমেদ রিজওয়ান, আশফাক মজুমদার। ওইসময় আগত অতিথিবৃন্দ এসএসসি পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।

 

ওইসময় আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা