নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দম্পতির মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ | ৬:১৩
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে। ব্যক্তিগত গাড়িতে করে নতুন কেনা বাড়ি দেখতে যাচ্ছিলেন তারা। এ সময় তাদের এক শিশুসন্তান আহত হয়েছে।

নিহতরা হলেন- হাফিজ আহমেদ অ্যাঞ্জেল (৫২) ও সাথী আহমেদ (৪১)। হাফিজ কুমিল্লার এবং সাথী বরিশালের সন্তান। গাড়িতে থাকা তাদের মেয়ে রায়দা আহমেদ (১০) আহত হয়েছে। তবে অপর সন্তান ইশাম আহমেদ (১৮) অক্ষত রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের কাছে অরেঞ্জ কাউন্টির উডবারির লং মাউন্টেন পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তারা জানান, হাইওয়েতে শতাধিক মাইল বেগে চালানো নিজের গাড়ির গতি কমাতে চেষ্টা করছিলেন বাংলাদেশি হাফিজ আহমেদ। সে সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে বাংলাদেশি পরিবারের গাড়িটি দুমড়ে যায়, টহল পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

আহত অবস্থায় তাদের ভ্যালহেল্লালের ওয়েস্টচেস্টার হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাফিজ ও সাথীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ