হাজীগঞ্জে এক হাজার হেক্টর জমি নিয়ে বিপাকে ইরি-বোরো চাষীরা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৪ | ৩:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় এক হাজার হেক্টর কৃষি জমি নিয়ে বিপাকে পড়েছেন ইরি-বোরো চাষীরা। খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা, পানি সংকট নিরসন না হওয়ায় চিন্তিত কৃষক। এবার কৃষক ও স্ক্রীম ম্যানেজারদের সমন্বয়ে ড্রেন খনন কাজ করে পানি সেচের প্রক্রিয়া চলছে।

বিএডিসি সহ সংশ্লিষ্ট কৃষি বিভাগ বলছে, বরাদ্দ সংকুলন হওয়ায় সব মাঠে খাল খনন কাজ ও ড্রেনেজ ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে আগামী বছর নতুন প্রকল্প দিয়ে বরাদ্দ দেয়ার চেষ্টা করা হবে। হাজীগঞ্জ উপজেলার পাতানিশ কৃষি মাঠে বিএডিসির সেচ প্রকল্পের মটর আছে। কিন্তু পরিচালনার অভাবে কৃষকদের ইরি-বোরো চাষাবাদে তেমন কোন কাজে আসছে না।

সেচের পানির জন্য কৃষকদের অর্থায়নে নিজেরাই ড্রেন খনন করছেন। সময়মতো সেচের পানি না পাওয়ায় খালি পড়ে আছে জমি। মৌসুমের শুরুতে জমিতে পানি সেচে ধীরগতি হওয়ায় আবাদি জমিতে এখন ঘাস জন্মেছে। আর এসব ঘাস ও খেরকুটা পরিষ্কার করতে করতে জমিতে ফসল রোপনের সময়ও চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

স্ক্রিম ম্যানেজার আর কৃষকদের দাবি পানি নিষ্কাশনের সুবিধার্থে খালগুলো খনন ও স্থায়ীভাবে ড্রেন পাকাকরণ জরুরী। প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে সেচ প্রকল্পের জটিলতায় ভোগান্তিতে উপজেলার পাতানিশ, বলিয়া, বেলঘর দক্ষিণ, হাড়িয়াইন, লাওকোরা, রাজাপুরা, আকানিয়া, পদুয়া কৃষি মাঠের সহ¯্রাধিক কৃষক। জেলায় ১৪২ টি সেচ পাম্প চালু রয়েছে।

তবে হাটিলা ও পাতানিশ মাঠের এই চাষীদের বৃহত্তর বরাদ্দ ও প্রকল্পের প্রয়োজন বলে জানান বিএডিসির এই কর্মকর্তা। সেচের পানির জন্য কৃষি কাজ ব্যাহত হওয়ার কথা স্বীকার করে খাল সংস্কার করার আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পানি সেচ ব্যবস্থা না থাকায় এই এক হাজার হেক্টরে তিন মৌসুমী ফসলী জমিতে এখন দুই মৌসুমী ফসল চাষাবাদ করতে হিমশিম খাচ্ছে কৃষকেরা। এ সমস্যা দ্রুত নিরসন হলে বাড়বে কৃষি শষ্যের উৎপাদন ও কৃষকদের মিলবে স্বস্তি।

বিজ্ঞাপন

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী