খোকা পাটোয়ারীর ‘মুক্ত চিন্তা মুক্ত কথন ‘ একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে 

Default User
সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ | ৭:০৪
Link Copied Successfully!
এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে ‘মুক্ত চিন্তা মুক্ত কথন’। বইটি বইমেলা উপলক্ষে প্রকাশ পেয়েছে। এ বইয়ের লেখক হচ্ছেন মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান মোহাম্মদ আমিরুল ইসলাম পাটোয়ারী। যিনি খোকা পাটোয়ারী হিসাবেই বেশি পরিচিত। প্রথমবারের মতো তিনি বই লেখেন। ‘মুক্ত চিন্তা মুক্ত কথন ‘ বই লিখেই তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন
এ বইয়ের লেখকের বিস্তারিত পরিচিতি তুলে ধরা হলো: মোহাম্মদ আমিরুল ইসলাম পাটোয়ারী সর্বমহলে সুপরিচিত খোকা পাটোয়ারী নামে।
পিতা : মফিজ উদ্দিন পাটোয়ারী, মাতা : রাহেলা খাতুন এর ঘরে ১৯৬৪ সালের ১১ই এপ্রিল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন আমুয়াকান্দা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। খোকা পাটোয়ারী ৪ ভাই ২ বোনের মধ্যে ৫ম সন্তান ও ভাইদের মধ্যে সবার ছোট ।
বৈবাহিক জীবনে স্ত্রী শায়লা ইসলাম-এর ঘরে জন্ম নিয়েছেন দুই ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাদলী ইসলাম ও ডা. মোহাম্মদ আহাদ ইসলাম, মেয়ে রুবাইয়া ইসলাম (আশা)-কে নিয়ে তাদের সাজানো সংসার।
শিক্ষা জীবন শুরু হয়, চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটতলায় এক ও কে এক নামতা পড়ার মধ্য দিয়ে। স্বাধীনতা পরবর্তী সময় ১৯৭২ সালে ঢাকার টি এন্ড টি উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে ভর্তি হয়ে ১৯৭৯ সালে এসএসসি ও পরবর্তিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও বিএসসি পাশ করেন।
রাজনীতিতে হাতেখড়ি হয়, ভিক্টোরিয়া কলেজে থাকাবস্থায় ছাত্র রাজনীতিতে সরাসরি যুক্ত হয়ে এবং ১৯৮০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকে লেখালেখি করলেও কখনও তা প্রকাশ কিংবা বই আকারে করার চিন্তা করেননি।
রাজনীতিতে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও দেশত্ববোধের তুখোর চর্চায় নিয়মিত হয়েছেন। ১৯৯১ইং সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ১৯৯৬ সালের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িয়ে বর্তমানে নিরবে কাজ করে যাচ্ছেন।
১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিভিন্ন বেসরকারী দেশী ও বিদেশী কোম্পানীতে চাকুরী করেন এবং পরবর্তিতে ১৯৯৬ সাল থেকে নিজে ব্যবসা শুরু করেন এবং বর্তমানে একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এলটিকো গ্রুপ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে ব্যবসা পরিচালনা করছেন।
তিনি বর্তমানে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যান সম্পাদক হিসাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন এই মুজিব আদর্শের রাজনীতিবিদ।
ভ্রমন পিয়াসু মানুষটি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেছেন, তার মধ্যে অন্যতম হলো, অট্রেলিয়া, সাউথ আফ্রিকা,সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,থাইল্যান্ড, চায়না,তাইওয়ান, ভারত,সংযুক্ত আরব আমিরাত,সৌদি আরব, উগন্ডা ও কেনিয়া।
আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী রাজনীতির বাহিরে গিয়েও দেশ,সমাজ ও মানুষের সেবায় নিরবে কাজ করে যাচ্ছেন এবং এটাই তার জীবনের সেরা কর্ম হিসাবে মেনে চলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি