সভাপতি গাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নতুন কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪ | ৮:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের দুই বছর মেয়াদী (২০২৪ ও ২০২৫ইং) নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি চিত্রশিল্পী গাজী মো. সালাউদ্দিন ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ও পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করা হয়।

রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে এই কমিটি ঘোষণা করেন সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য সচিব সাবেক সভাপতি সাবিহা সুলতানা।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি গাজী কবির, সহ-সভাপতি সানাউল্ল্যাহ পাটোয়ারী, নিহার রঞ্জন মিলন, হাবিবুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী, গাজী মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, অর্থ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খান রনি, সাংস্কৃতিক সম্পাদক নন্দিতা দাস, মহিলা বিষয়ক সম্পাদক মিলি সাহা, সাহিত্য বিষয়ক সম্পাদক শরীফ উল্ল্যাহ, প্রচার সম্পাদক আরিফ হোসেন, নাট্য সম্পাদক তাছমিন হায়দার, সংগীত ও নৃত্য বিষয়ক সম্পাদক নাজনীন বিনতে এরশাদ নীলা।

বিজ্ঞাপন

এছাড়া নতুন কমিটির কার্যকরী সদস্য পদে রয়েছেন এ কে জেড শিমুল, ফাহিমা আক্তার, এমরান হোসেন সুমন, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ ও আলমগীর হোসেন।

উল্লেখ্য, ২০০৫ সালে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠা করেন প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু। প্রতিষ্ঠার পর থেকে হাজীগঞ্জ উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত করতে বৈশাখী মেলা, একুশে বই মেলাসহ বিভিন্ন কবি ও লেখকদের স্মরণসভার আয়োজন করে আসছে সংগঠনটি।

রনন/নি

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী